Dhaka

ঢাকা

পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলে ৫৭তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলে ৫৭তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), টাঙ্গাইলে ৫৭তম টিআরসি (জুন ২০২৫ ব্যাচ)-এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দক্ষতার অনন্য প্রদর্শনীর মধ্য দিয়ে নবীন পুলিশ সদস্যরা তাঁদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সফল সমাপ্তি ঘোষণা করেন।সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জনাব সরদার নূরুল আমিন বিপিএম অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল আইজি (এইচআরএম), বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি প্রশিক্ষণে সর্বোচ্চ দক্ষতা ও কৃতিত্ব প্রদর্শনকারী শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। এ সময় তিনি নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি রক্ষা এবং জনগণের আস্থা অর্জনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি প্রশিক্ষণার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনে সাফল্য কামনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশফাকুল আলম, কমান্ড্যান্ট (ডিআইজি) পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের অ্যাডিশনাল ডিআইজিবৃন্দ জনাব মুহম্মদ শামসুল আলম সরকার পুলিশ সুপার টাঙ্গাইলসহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ গণমাধ্যমকর্মী এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকবৃন্দ। পুরো অনুষ্ঠানজুড়ে নবীন পুলিশ সদস্যদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দক্ষতা প্রদর্শন দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।

কৌশিক সাজ্জিদ পিয়াল ফেব্রুয়ারি ৩, ২০২৬ 0
নির্বাচনী প্রস্তুতি তদারকিতে কালিহাতি ও ভুঞাপুরে জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শন

নির্বাচনী প্রস্তুতি তদারকিতে কালিহাতি ও ভুঞাপুরে জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শন ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি প্রশাসনিক তৎপরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে টাঙ্গাইল জেলার কালিহাতি ও ভুঞাপুর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার টাঙ্গাইল। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী এই পরিদর্শনকালে জেলা প্রশাসক নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। কর্মশালায় তিনি প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন নির্বাচন একটি সাংবিধানিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব—এ ক্ষেত্রে সর্বোচ্চ নিষ্ঠা সততা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট উপজেলার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি নির্বাচনকালীন সময়ে পেশাদারিত্বের সঙ্গে পারস্পরিক সমন্বয় জোরদার করে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন যাতে ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।এছাড়াও জেলা প্রশাসক কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং নির্বাচন কার্যক্রমকে আরও স্বচ্ছ নিরপেক্ষ ও নিরাপদ করতে দ্রুত সময়ের মধ্যে সকল ভোট কেন্দ্রে আইপি ক্যামেরা স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন।পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সিনিয়র জেলা নির্বাচন অফিসার টাঙ্গাইল উপজেলা নির্বাহী অফিসার কালিহাতি ও ভুঞাপুরসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কৌশিক সাজ্জিদ পিয়াল ফেব্রুয়ারি ৩, ২০২৬ 0
সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রত্যয়ে যাত্রা শুরু করল টাঙ্গাইল-জামালপুর জেলা প্রেস ক্লাব

‘সত্য প্রকাশে অবিচল’—এই স্লোগানকে সামনে রেখে সাংবাদিকদের নতুন সংগঠন “টাঙ্গাইল-জামালপুর জেলা প্রেস ক্লাব” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। টাঙ্গাইল ও জামালপুর জেলার প্রতিটি উপজেলা থেকে সত্যনিষ্ঠ, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকদের সমন্বয়ে একটি সক্রিয় ও শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য। সংগঠনটির উদ্দেশ্য সম্পর্কে জানানো হয়, সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকতার দায়িত্বশীল ভূমিকা আরও জোরদার করা এবং পেশাগত মান উন্নয়নের মাধ্যমে গণমাধ্যমকে শক্তিশালী করা। দীর্ঘ ছয় মাসের ধারাবাহিক প্রস্তুতি ও সাংগঠনিক প্রচেষ্টার পর ২ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি, রোজ সোমবার সংগঠনের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মশিউর রহমান সজিব-এর দিকনির্দেশনা ও পরামর্শক্রমে এবং উপস্থিত সকল সাংবাদিকের প্রত্যক্ষ ভোটে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট লেখক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জনাব রফিকুল ইসলাম।  একই প্রক্রিয়ায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিশিষ্ট সাংবাদিক জনাব এস এম আব্দুর রাজ্জাক। নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম-এর সঞ্চালনায় এবং বয়োজ্যেষ্ঠ মুরুব্বী জনাব কে এম তৈয়ব আলী হীরা-র সভাপতিত্বে টাঙ্গাইল-জামালপুর জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, লক্ষ্য ও দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে নবগঠিত সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ৩, ২০২৬ 0
কালিহাতীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর টহল

কালিহাতীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর টহল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যৌথ বাহিনীর টহল কার্যক্রম পরিচালিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) কালিহাতী টাঙ্গাইল ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ যৌথ টহল পরিচালনা করা হয়। টহল চলাকালে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করেন। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অনিয়ম বা আইনবহির্ভূত কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে বলে এ সময় জানানো হয়।

কৌশিক সাজ্জিদ পিয়াল ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মির্জাপুর উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মির্জাপুর উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার টাঙ্গাইল।পরিদর্শনকালে তিনি নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি প্রিজাইডিং অফিসারদের সর্বোচ্চ নিষ্ঠা আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও জেলা প্রশাসক উপজেলায় কর্মরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি মির্জাপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন। ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসারকে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রে আইপি ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসকের এ পরিদর্শন ও দিকনির্দেশনায় নির্বাচনী প্রস্তুতি আরও সুসংহত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

কৌশিক সাজ্জিদ পিয়াল ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
ঘাটাইলে দুমড়েমুচড়ে যায় সিএনজি

ঘাটাইলে দুমড়েমুচড়ে যায় সিএনজি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (রাত) আনুমানিক রাত ৮টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের গারোবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে শহীদুল ইসলাম (৫০) এবং দক্ষিণ গোপালপুর এলাকার আবুল কাশেমের ছেলে শফিউল ইসলাম (৩৫)। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায় শনিবার রাতে একটি সিএনজি অটোরিকশা টাঙ্গাইল থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিল। পথে হামিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন মহাসড়কে বেপরোয়া ট্রাক চলাচলের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত পলাতক ট্রাকচালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাক ও পলাতক চালককে শনাক্ত করতে অভিযান চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৌশিক সাজ্জিদ পিয়াল ফেব্রুয়ারি ১, ২০২৬ 0
টাঙ্গাইল জেলা পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারকারী অফিসার ও ফোর্সদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারকারী অফিসার ও ফোর্সদের প্রশিক্ষণ অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা জবাবদিহিতা ও পেশাদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে বডি-ওর্ন ক্যামেরা (Body Worn Camera) ব্যবহারের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার টাঙ্গাইল পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী সকল অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন। কর্মশালায় বডি-ওর্ন ক্যামেরার কার্যকারিতা সঠিক ব্যবহারবিধি রক্ষণাবেক্ষণ তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং দায়িত্ব পালনের সময় এর কার্যকর প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নির্বাচনকালে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বডি-ওর্ন ক্যামেরার গুরুত্ব সম্পর্কেও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ব্যবহৃত বডি-ওর্ন ক্যামেরার কার্যকারিতা এবং প্রশিক্ষণার্থীদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করেন জনাব কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) টাঙ্গাইল। এ সময় তিনি বলেন নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের পরিধেয় বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রের সার্বক্ষণিক ভিডিও ধারণ করা হবে। পাশাপাশি প্রতিটি কার্যক্রম অনলাইনে সরাসরি সম্প্রচারযোগ্য থাকবে এবং ধারণকৃত ভিডিও সংরক্ষণ করা হবে। এসব ভিডিও ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষাঅভিযোগের সঠিক তদন্ত ও যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আদনান মুস্তাফিজ সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) টাঙ্গাইলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অফিসারবৃন্দ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারে হাতে-কলমে ধারণা গ্রহণ করেন।

কৌশিক সাজ্জিদ পিয়াল ফেব্রুয়ারি ১, ২০২৬ 0
ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ — মাননীয় ডিআইজি ঢাকা রেঞ্জ

ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ — মাননীয় ডিআইজি ঢাকা রেঞ্জ ইতিহাসের সেরা অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক।(২৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১০টায় গাজীপুর পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক গাজীপুর পুলিশ লাইন্সে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দিন। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। ডিআইজি মহোদয়ের গাজীপুর জেলা সফর উপলক্ষে পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার গাজীপুর। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ফোর্স সদস্য ও সিভিল স্টাফরা তাঁদের পেশাগত বিভিন্ন সমস্যা সুযোগ-সুবিধা বৃদ্ধি, মাঠপর্যায়ে দায়িত্ব পালনের প্রতিবন্ধকতা এবং সমসাময়িক নানা বিষয় তুলে ধরেন।ডিআইজি মহোদয় মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন পুলিশকে অবশ্যই সততা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। মাননীয় প্রধান উপদেষ্টার প্রত্যাশা তুলে ধরে ডিআইজি মহোদয় বলেন ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।এছাড়াও জনগণের বন্ধু হিসেবে পুলিশকে সততা নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি মহোদয়। এরপর পুলিশ সুপারের কার্যালয়, গাজীপুরের কনফারেন্স রুমে বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ৩১, ২০২৬ 0
টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও টহল অভিযান অব্যাহত

টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও টহল অভিযান অব্যাহত জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,মাদকের বিস্তার রোধ এবং সাধারণ জনগণের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে টাঙ্গাইল জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও টহল অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপার টাঙ্গাইল-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার সকল থানা ও পুলিশ ফাঁড়ি এলাকায় নিয়মিতভাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট শহর ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট স্থাপন করে মোটরসাইকেল,প্রাইভেটকার,ট্রাক,সিএনজি ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে। এ সময় অবৈধ যানবাহন ও আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল আটক করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ প্রসিকিউশন দাখিল করা হচ্ছে। জেলা পুলিশ জানায় জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান আগামীতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ৩১, ২০২৬ 0
তারেক রহমানের টাঙ্গাইল আগমন উপলক্ষে জনসভার প্রস্তুতি ও সমাবেশস্থল পরিদর্শনে সুলতান সালাউদ্দিন টুকু

তারেক রহমানের টাঙ্গাইল আগমন উপলক্ষে জনসভার প্রস্তুতি ও সমাবেশস্থল পরিদর্শনে সুলতান সালাউদ্দিন টুকু আগামী ৩১ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের টাঙ্গাইল আগমন উপলক্ষে আয়োজিত জনসভার প্রস্তুতি ও সমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে তিনি টাঙ্গাইল শহরের নির্ধারিত সমাবেশস্থলে উপস্থিত হয়ে মঞ্চ নির্মাণ, জনসমাগম, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল ও সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জনসভা সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন তারেক রহমানের এই জনসভা টাঙ্গাইলবাসীর জন্য একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এই সমাবেশ নতুন গতি সঞ্চার করবে। তিনি আরও বলেন বিএনপি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে জনসভা আয়োজন করতে বদ্ধপরিকর। নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।এ সময় জেলা বিএনপি মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা জানান ইতোমধ্যে জনসভাকে ঘিরে টাঙ্গাইলসহ আশপাশের উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।উল্লেখ্য আগামী ৩১ জানুয়ারি টাঙ্গাইলে অনুষ্ঠিতব্য এই জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ৩০, ২০২৬ 0
টাঙ্গাইলে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ চেকপোস্ট ও টহল জোরদার

টাঙ্গাইলে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ চেকপোস্ট ও টহল জোরদার ৩০ জানুয়ারী ২০২৬ ইং তারিখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে বিশেষ চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পুলিশ সূত্র জানায় পুলিশ সুপার টাঙ্গাইলের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার সকল থানা ও পুলিশ ফাঁড়ি এলাকায় একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক প্রবেশপথ জনবহুল এলাকা ও অপরাধপ্রবণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের সদস্যরা মোটরসাইকেল প্রাইভেটকার ট্রাক, সিএনজি ও অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালান। এ সময় যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই চালকের লাইসেন্স পরীক্ষা এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর বিশেষ নজরদারি করা হয়। পুলিশ জানায় অভিযান চলাকালে অবৈধ যানবাহন ও নিয়মভঙ্গকারী মোটরসাইকেল আটক করা হয়েছে। পাশাপাশি সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একাধিক মামলায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে। জেলা পুলিশ সূত্র আরও জানায় মাদক পরিবহন ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেও তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে করে অপরাধ দমনে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে বলে দাবি পুলিশের। টাঙ্গাইল জেলা পুলিশ জানায় জনগণের জন্য একটি নিরাপদ, নিরপেক্ষ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের চেকপোস্ট ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ দমনে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে পুলিশ কর্তৃপক্ষ অপরাধ ও অপরাধী সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ৩০, ২০২৬ 0
দেলদুয়ার থানাধীন বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক

দেলদুয়ার থানাধীন বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, টাঙ্গাইল এবং পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে দেলদুয়ার থানাধীন বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন জনাব শরীফা হক জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার টাঙ্গাইল এবং জনাব মুহম্মদ শামসুল আলম সরকার পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট ভোটকেন্দ্রসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অবকাঠামোগত প্রস্তুতি, ভোটগ্রহণের পরিবেশ এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আরও জানান, ভোটারগণ যেন শান্তিপূর্ণ ও নির্ভয়ে তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলা পুলিশের সার্বিক নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, টাঙ্গাইল উপজেলা নির্বাহী অফিসার দেলদুয়ার টাঙ্গাইলঅতিরিক্ত জেলা প্রশাসকগণসহ জনাব মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল; জনাব এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), টাঙ্গাইল জনাব মোঃ আদনান মুস্তাফিজ, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল), টাঙ্গাইলসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ২৮, ২০২৬ 0
নাগরপুর ও দেলদুয়ার উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসকনির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতার নির্দেশ

নাগরপুর ও দেলদুয়ার উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসকনির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতার নির্দেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) টাঙ্গাইল জেলার নাগরপুর ও দেলদুয়ার উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার, টাঙ্গাইল। পরিদর্শনকালে তিনি নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় তিনি প্রিজাইডিং অফিসারদের সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসক আরও বলেন, ভোটারদের জন্য একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে। এ লক্ষ্যে তিনি উপজেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পরিদর্শনের অংশ হিসেবে তিনি নাগরপুর ও দেলদুয়ার উপজেলার একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রকে আইপি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, টাঙ্গাইল; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সিনিয়র জেলা নির্বাচন অফিসারউপজেলা নির্বাহী অফিসার,নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার,দেলদুয়ারসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। প্রশাসনের এ ধরনের তৎপরতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ২৮, ২০২৬ 0
টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান জোরদার

টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান জোরদার। ২৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখে টাঙ্গাইল জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের বিস্তার রোধ এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও টহল অভিযান অব্যাহত রয়েছে।জেলা পুলিশ সূত্র জানায় মাননীয় পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়ের সার্বিকদিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার সকল থানা ও পুলিশ ফাঁড়ি এলাকায় নিয়মিতভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড,বাজার এলাকা ও প্রবেশপথগুলোতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।অভিযান চলাকালে পুলিশ সদস্যরা মোটরসাইকেল প্রাইভেটকার,ট্রাক সিএনজি ও অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালাচ্ছেন। টাঙ্গাইল জেলা পুলিশ, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা, মাদকের বিস্তার রোধ এবং জনগণের জন্য নিরপেক্ষ, নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে বিশেষ চেকপোস্টসহ টহল কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার সকল থানা ও পুলিশ ফাঁড়ি এলাকায় এ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের সদস্যরা মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাক, সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন। এ সময় অবৈধ যানবাহন ও মোটরসাইকেল আটকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও প্রসিকিউশন দাখিল করা হচ্ছে।এ সময় অবৈধ যানবাহন কাগজ পত্রবিহীন মোটরসাইকেল ও সন্দেহজনক যানবাহন আটক করে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি নিয়মিতভাবে মামলা ওপ্রসিকিউশন দাখিল করা হচ্ছে।জেলা পুলিশ আরও জানায়, অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের পাশাপাশি সাধারণ জনগণের চলাচলে যেন কোনো প্রকার হয়রানি না হয়সে বিষয়েও পুলিশ সদস্যদের বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে টাঙ্গাইল জেলা পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে অপরাধ দমন কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়ে বলা হয়েছে, অপরাধ বা অপরাধী সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের নির্ধারিত মাধ্যমে জানালে তা গুরুত্বসহকারে গ্রহণ করা হবে।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ২৮, ২০২৬ 0
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক প্রস্তুতিভোটকেন্দ্র পরিদর্শন ও প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণে দিকনির্দেশনা দিলেন জেলা প্রশাসক

বাসাইলে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক প্রস্তুতিভোটকেন্দ্র পরিদর্শন ও প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণে দিকনির্দেশনা দিলেন জেলা প্রশাসক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় নির্বাচন প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার, টাঙ্গাইল। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এই পরিদর্শনের মাধ্যমে উপজেলার সার্বিক নির্বাচনী প্রস্তুতি আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক সমন্বয় কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।পরিদর্শনকালে জেলা প্রশাসক নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন জাতীয় সংসদ নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সর্বোচ্চ সততা পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে।তিনি আরও বলেন ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম গাফিলতি কিংবা পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না। সকল কর্মকর্তাকে আইন ও বিধি অনুসরণ করে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি।পরবর্তীতে জেলা প্রশাসক বাসাইল উপজেলায় কর্মরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। নির্বাচনকালীন সময়ে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত ও কঠোরভাবে মোকাবেলার জন্য সংশ্লিষ্ট সকল বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। দিনব্যাপী পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির সার্বিক দিক খতিয়ে দেখেন তিনি। নির্বাচন কার্যক্রমকে আরও স্বচ্ছ জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রে আইপি ক্যামেরা স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।জেলা প্রশাসকের এই সরেজমিন পরিদর্শনের মাধ্যমে বাসাইল উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের প্রস্তুতি আরও জোরদার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন এ ধরনের কার্যক্রম একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ২৭, ২০২৬ 0
সখিপুরে জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক

সখিপুরে জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতার নির্দেশ ভোটকেন্দ্রে আইপি ক্যামেরা স্থাপনের তাগিদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার,টাঙ্গাইল। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।পরিদর্শনকালে জেলা প্রশাসক নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি নির্বাচন পরিচালনায় সর্বোচ্চ নিষ্ঠা আন্তরিকতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসারদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া তিনি উপজেলা পর্যায়ে কর্মরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক সখিপুর উপজেলার একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখেন। ভোটগ্রহণ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রে আইপি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন তিনি।এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিনিয়র জেলা নির্বাচন অফিসার টাঙ্গাইল উপজেলা নির্বাহী অফিসার সখিপুরসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় সখিপুর উপজেলায় একটি শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং এই প্রস্তুতি কার্যক্রম অব্যাহত থাকবে।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ২৬, ২০২৬ 0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আগারগাঁও ঢাকা-এর আয়োজনে এবং উপজেলা নির্বাচন অফিসার,ঘাটাইল টাঙ্গাইল-এর বাস্তবায়নে ব্রাহ্মণশাসন সরকারি কলেজ প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরীফা হক জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়। কর্মশালায় পুলিশ সুপার মহোদয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে অবাধ সুষ্ঠু,নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিতকরণের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নির্বাচনকালীন সময়ে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি জননিরাপত্তা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার নিরাপদ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার জন্য আহ্বান জানান।এ সময় আঞ্চলিক নিবার্চন কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন অফিসার টাঙ্গাইল উপজেলা নির্বাহী অফিসার ঘাটাইল টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসকগণ সহ জনাব মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) টাঙ্গাইল জনাব ফৌজিয়া হাবিব খান অতিরিক্ত পুলিশ সুপারগোপালপুর সার্কেল টাঙ্গাইলসহ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ২৫, ২০২৬ 0
ঘাটাইলের ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার টাঙ্গাইল

ঘাটাইলের ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার টাঙ্গাইল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের কঠোর নির্দেশভোটারদের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে জেলা পুলিশের ব্যাপক প্রস্তুতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে ঘাটাইল থানাধীন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার।পরিদর্শনকালে পুলিশ সুপার প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা বেষ্টনী সিসিটিভি ও নজরদারি ব্যবস্থাপ্রবেশ ও বহির্গমন পথ অবকাঠামোগত প্রস্তুতি ভোটগ্রহণের পরিবেশ এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পুলিশ সুপার বলেন ভোটারগণ যেন কোনো ধরনের ভয়ভীতি বা প্রতিবন্ধকতা ছাড়াই শান্তিপূর্ণভাবে তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তিনি আরও জানান নির্বাচনকালীন পুরো সময়ে জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি মোবাইল টিম স্ট্রাইকিং ফোর্স ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।ভোটকেন্দ্র পরিদর্শন শেষে পুলিশ সুপার ঘাটাইল থানা প্রাঙ্গণে থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে একটি বিশেষ ব্রিফিং প্রদান করেন। ব্রিফিংয়ে তিনি নির্বাচন সংক্রান্ত আইন আচরণবিধি ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় এবং জনগণের সঙ্গে পেশাদার আচরণ বজায় রাখার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) টাঙ্গাইল জনাব ফৌজিয়া হাবিব খান অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) টাঙ্গাইলসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অফিসারবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন।জেলা পুলিশ সূত্রে জানা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন বিশেষ চেকপোস্ট স্থাপন এবং সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিশেষ টহল ও অভিযান অব্যাহত থাকবে।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ২৫, ২০২৬ 0
টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান

টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান অব্যাহতআইন-শৃঙ্খলা রক্ষা মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারি ২৪ জানুয়ারি ২০২৬ ইং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধ এবং সাধারণ জনগণের জন্য নিরাপদ নিরপেক্ষ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে টাঙ্গাইল জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও টহল অভিযান জোরদার করা হয়েছে।টাঙ্গাইল জেলা পুলিশ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা মাদকের বিস্তার রোধ এবং জনগণের জন্য নিরপেক্ষ নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে বিশেষ চেকপোস্টসহ টহল কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার সকল থানা ও পুলিশ ফাঁড়ি এলাকায় এ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের সদস্যরা মোটরসাইকেল প্রাইভেটকার ট্রাক সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন। এ সময় অবৈধ যানবাহন ও মোটরসাইকেল আটকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও প্রসিকিউশন দাখিল করা হচ্ছে। পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে জেলার সকল থানা ও পুলিশ ফাঁড়ির আওতাধীন গুরুত্বপূর্ণ সড়ক প্রবেশপথ ও জনবহুল এলাকায় নিয়মিতভাবে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করছে।অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের সদস্যরা মোটরসাইকেল প্রাইভেটকার ট্রাক পিকআপ সিএনজি অটোরিকশা ও অন্যান্য যানবাহনে ব্যাপক তল্লাশি চালাচ্ছেন। এ সময় যানবাহনের কাগজপত্র যাচাই, চালক ও যাত্রীদের পরিচয় নিশ্চিতকরণসহ সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে অবৈধ যানবাহন শনাক্ত করে আটক করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে প্রসিকিউশন দাখিলসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।জেলা পুলিশ সূত্রে জানা যায় অপরাধপ্রবণ এলাকা মহাসড়ক আন্তঃজেলা সংযোগ সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে। মাদক পাচার চোরাচালান ছিনতাই ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে এই চেকপোস্ট কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় জনগণের জানমাল রক্ষা ও নির্বাচনসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ জনগণকে যেকোনো অপরাধ বা অপরাধী সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ২৪, ২০২৬ 0
নির্বাচনী দায়িত্ব সফল করতে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে টাঙ্গাইলে TOT কোর্স উদ্বোধন

সাজিদ পিয়াল: নির্বাচনী দায়িত্ব সফল করতে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে টাঙ্গাইলে TOT কোর্স উদ্বোধন ।শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে টাঙ্গাইলে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্যোগে ইন্সপেক্টর থেকে কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) টাঙ্গাইলে নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত TOT কোর্স-এর ৪র্থ পর্যায়ের ২৯তম ধাপের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশফাকুল আলম কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল।এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব কাজী রুবাইয়াত রুমী অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব সাকিবুল ইসলাম খান অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রশাসন ও অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও কোর্সে অংশগ্রহণকারী টাঙ্গাইল জেলা পুলিশ হতে মনোনীত ৫২ জন প্রশিক্ষণার্থীপ্রশিক্ষকগণ এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তাঁর বক্তব্যে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরে বলেন সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশিক্ষিত ও পেশাদার পুলিশ বাহিনীর বিকল্প নেই। তিনি কোর্সে অন্তর্ভুক্ত বাস্তবভিত্তিক ও মাঠপর্যায়ের জ্ঞান মনোযোগসহকারে আত্মস্থ করার ওপর গুরুত্বারোপ করেন।তিনি আরও বলেন থাকবে পুলিশ জনপদে ভোট দিবেন নিরাপদে—এই প্রতিপাদ্য বাস্তবায়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তব্য শেষে তিনি কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।উল্লেখ্য এই প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী আইন আচরণবিধি নিরাপত্তা ব্যবস্থাপনা ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ও সংকট মোকাবিলায় পুলিশের দক্ষতা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ২৪, ২০২৬ 0
কালিহাতীতে পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জ্বালানি বিক্রয়ে ওজন ও পরিমাপে অনিয়ম রোধ এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় টাঙ্গাইলের কালিহাতি ও এলেঙ্গা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ২২ জানুয়ারি পরিচালিত এ অভিযানে কালিহাতি ও এলেঙ্গা এলাকার একাধিক ফিলিং স্টেশনের কার্যক্রম তদারকি করা হয়। পরিদর্শনকালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর বিধান লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।কালিহাতি ও এলেঙ্গায় ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ।ওজন ও পরিমাপে অনিয়ম দুই প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা।ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং জ্বালানি বিক্রয়ে ওজন ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে টাঙ্গাইলের কালিহাতি ও এলেঙ্গা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ২২ জানুয়ারি ২০২৬ ইং তারিখে কালিহাতি উপজেলা ও এলেঙ্গা পৌর এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর বিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় দুইটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স কালিহাতি ফিলিং স্টেশন এবং মেসার্স পার্টনার্স ফিলিং স্টেশন এলেঙ্গা এর বিরুদ্ধে দুটি পৃথক মামলায় মোট ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কালিহাতি টাঙ্গাইল। এ সময় ফিলিং স্টেশনগুলোর মিটার পরিমাপক যন্ত্র এবং বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হয়।প্রশাসন সূত্রে জানানো হয় জ্বালানি বিক্রয়ে কোনো ধরনের অনিয়ম ভোক্তাদের সঙ্গে প্রতারণা কিংবা আইন অমান্য করার সুযোগ দেওয়া হবে না। জনসাধারণের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ২৩, ২০২৬ 0
সর্বাধিক পঠিত
দুর্নীতি তালাশ নিউজ টিভির ঢাকা বিভাগীয় ব্যুরো চীফ হলেন সাংবাদিক মোঃ মনিরুজ্জামান।

দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) হলেন মোঃ মনিরুজ্জামান। নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবারে ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) পদে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ সংবাদকর্মী মোঃ মনিরুজ্জামান। তার দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা ও নিষ্ঠা প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, দুর্নীতি দমন ও সামাজিক অন্যায়-অবিচার তুলে ধরতে মোঃ মনিরুজ্জামান সাহেবের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার আন্তরিক প্রচেষ্টা ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দুর্নীতি তালাশ নিউজ টিভির কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেবে। এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেনঃ ১️⃣ মোঃ শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ২️⃣ মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ৩️⃣ মোঃ মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক, দুর্নীতি তালাশ নিউজ টিভি তারা এক যৌথ বিবৃতিতে বলেন— “আমরা মোঃ মনিরুজ্জামান সাহেবের সার্বিক মঙ্গল কামনা করছি। তার প্রচেষ্টা ও নেতৃত্বে দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবার অচিরেই আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।”

মৃত ব্যক্তির জন্য দোয়া-মাহফিল করা জায়েজ কি?

নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ। আপনার জিজ্ঞাসার ২৯২৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে কানিজ নাহার দিপা জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া-মাহফিল করা জায়েজ কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ। প্রশ্ন : মৃত ব্যক্তির জন্য দোয়া-মাহফিল করা জায়েজ কি? উত্তর : না দোয়ার জন্য আলাদা কোনো মাহফিল নেই। এটা আসবে কেন? আমরা একটা জায়গা থেকে বাঁচার জন্য আরেকটি কাজ করছি। কিন্তু সেই কাজটি ভুল করে আরও বড় ভুলের সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের সমাজে একটি প্রথা একেবারে ছেয়ে গেছে। যেমন—একজন মারা গেলে তার জন্য মিলাদ-মাহফিল করা কিংবা কূলখানি করা। কিন্তু এগুলো সবই বেদআতি কাজ। এগুলো সঠিক কাজ নয়। অনেকে মনে করছে, দোয়া-মাহফিল করা যেতে পারে। কিন্তু সেটা একদমই নয়। এসব ইসলামে অনুমোদন দেয়নি। এইগুলো পুরোটাই বেদআত। মানুষ চাইলে যে কোনো সময় কিংবা যে কোনো জায়গা থেকে দোয়া করতে পারবেন। দোয়ার সঙ্গে মাহফিল কিংবা আলাদা কোনো ধরনের অনুষ্ঠান ঘোষণা করা জায়েজ নেই। আশা করি, আপনি বুঝতে পেরেছেন।

নবী মুহাম্মদ (সাঃ) - নিষ্পাপ চরিত্রের একটি উজ্জ্বল উদাহরণ

তিনি ছিলেন মানবজাতির আদর্শ। তিনি অত্যন্ত উদার ও বিনয়ী ছিলেন। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং একজন সাহসী যোদ্ধা। এছাড়াও তিনি একজন দক্ষ প্রশাসক, একজন দক্ষ রাষ্ট্রনায়ক এবং একজন সফল প্রচারক ছিলেন। তিনিই উত্তম চরিত্র ও উদারতার একমাত্র উৎস। তিনি সকলের আদর্শহীন এবং প্রিয় ব্যক্তিত্ব। যার প্রেমে, দুনিয়া মাতাল। তিনি আমার আদর্শ, তিনি আমার নেতা। তিনি আমার নবী, আমাদের নবী এবং সকলের নবী। তিনি হলেন হযরত মুহাম্মদ (সা.) তিনি সর্বোত্তম আদর্শ। সমস্ত মানবজাতির জন্য করুণা। অন্ধকারে নিমজ্জিত বিশ্বের মানুষের জন্য পথপ্রদর্শক হিসেবে। তার অসাধারণ চরিত্র, মাধুর্য এবং অতুলনীয় ব্যক্তিত্ব সবাইকে অবাক করেছে। মুমিনের চঞ্চল হৃদয় তাকে এক নজর দেখার জন্য আকুল হয়ে থাকে। কবি কাজী নজরুল বলেছেন: “বিচ্ছেদের রাত ছিল একাকার কান্নার ভোর; আমার মনে শান্তি নেই, আমি কাঁদছি। হে মদিনাবাসীর প্রেমিক, আমার হাত ধর।" তার নিষ্কলুষ চরিত্রের স্বীকৃতি দিয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, "তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।" (সূরা আল-আহজাব, আয়াত 21)। অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ কিছু লোক সেই নবীর সম্মানকে অবমাননা করছে। হৃদয় ভেঙ্গে যায়। আমাদের ক্ষমা করুন, হে নবী! তিনি তার অবিস্মরণীয় ক্ষমা, উদারতা, সততা, নম্রতা প্রভৃতির বিরল মুগ্ধতা দিয়ে বর্বর আরব জাতির আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এজন্য তারা তাকে ‘আল-আমিন’ উপাধিতে ভূষিত করেন। তারা সর্বসম্মতিক্রমে স্বীকার করেছিল যে তিনি নম্র এবং গুণী ছিলেন। টাকা দিয়ে নয়, ভালো ব্যবহার দিয়ে তিনি বিশ্ববাসীকে জয় করেছেন। আল্লাহ তাঁর গুণাবলী সম্পর্কে কুরআনে ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই তুমি মহৎ চরিত্রের অধিকারী।’ (সূরা আল কালাম, আয়াত ৪)। তিনি কখনো মানুষকে তুচ্ছ করেননি। আত্মসম্মানবোধে তিনি কাউকে তুচ্ছ মনে করেননি। তিনি বিশ্বের হৃদয়ে উচ্চতর চরিত্রের একটি অনুপম মানদণ্ড স্থাপন করেছেন। নম্রতা তার চরিত্রে সর্বদা উপস্থিত ছিল। পৃথিবীর মানবতার কল্যাণে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল শ্রেষ্ঠ আদর্শের বাস্তবায়নকারী ও প্রশিক্ষক হিসেবে। এ প্রসঙ্গে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমাকে আমার উত্তম চরিত্র পূর্ণ করার জন্য প্রেরিত করা হয়েছে।’ (মুসনাদে আহমদ, মিশকাত) ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিনয়ী এবং আচার-আচরণে অত্যন্ত বিনয়ী। দুর্বল ব্যক্তিকে কড়া কথায় আঘাত করবেন না। তিনি কোন মানুষকে তার সাধ্যের বাইরে অসাধ্য সাধন করতে বাধ্য করেননি। গরিব-অসহায় মানুষের সঙ্গে মেলামেশা করতেন। তিনি লোকদেরকে তাদের আচরণে অপ্রয়োজনীয় রাগ ও রাগ থেকে সর্বদা বিরত থাকার উপদেশ দিতেন এবং মানুষকে সতর্ক করে দিয়েছিলেন, “যে বিনয়ী হয়, আল্লাহ তাকে উঁচু করে দেন এবং যে অহংকারী হয়, আল্লাহ তাকে লাঞ্ছিত করেন।” (মিশকাত) কাফেররাও তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে সদয় ও নম্র আচরণ পেয়েছিল। তার অনুসারীরা তাকে উচ্চ সম্মানের সাথে ধরেছিল কারণ তিনি খুব নমনীয় এবং নম্র ছিলেন। হজরত আয়েশা (রা.) তার ভদ্র আচার-আচরণ সম্পর্কে বলেন, ‘নবী (সা.) রূঢ় বক্তা ছিলেন না, প্রয়োজনের সময়ও তিনি কঠোর ভাষা ব্যবহার করতেন না। প্রতিহিংসা তার সাথে ছিল না মোটেও। মন্দের বিনিময়ে ভালোই করেছেন। সব ক্ষেত্রেই তিনি ক্ষমা পছন্দ করতেন। তিনি লোকদেরকে উপদেশ দিয়েছিলেন, “আল্লাহর ইবাদত কর, করুণাময় প্রভু, ক্ষুধার্তকে খাবার দাও, সালাম দাও এবং এসব কাজের মাধ্যমে জান্নাতে প্রবেশ কর। তিনি উত্তর দিলেন, "ক্ষুধার্তকে খাওয়ানো এবং অপরিচিত সকলকে সালাম করা।" (বুখারী ও মুসলিম)। মহানবী (সা.)-এর মর্যাদাকে সম্মান করা মুসলমানদের ধর্মীয় কর্তব্য এবং প্রত্যেক মুসলমানের ঈমানের মৌলিক অংশ।

শুকরিয়া আদায় না করলে কি নিয়ামত কমে যাবে?

মাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ। আপনার জিজ্ঞাসার ২৩৩৪তম পর্বে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত কমে যাবে কি না, সে বিষয়ে ঢাকা থেকে চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া। প্রশ্ন : নিয়ামতের শুকরিয়া আদায় না করলে কি নিয়ামত কমে যাবে? উত্তর : নিয়ামতের শুকরিয়া আদায় না করা কুফরি। এটা বড় কুফরি না, ছোট কুফরি। যদি আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে থাকেন, তাহলে তাঁরা কুফরি কাজ করে থাকলেন। এ জন্য আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন, ‘তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার সঙ্গে কুফরি করো না।’ আল্লাহ যে নিয়ামত দিয়ে সমৃদ্ধ করেছেন, আল্লাহর নিয়ামত লাভ করে সুন্দর জীবনযাপন করা, এটা যদি কেউ আল্লাহর কাছে সত্যিকার অর্থে তুলে ধরতে না পারে, তাহলে সে ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করলেন না, কুফরি করলেন। এই জন্য আল্লাহ সুরা দোহার শেষ আয়াতে বলেছেন, ‘তুমি তোমার রবের নিয়ামত প্রকাশ করো। কারণ, তোমার কাছে যখন নিয়ামত আসছে, তখন আল্লাহ পছন্দ করেন যে তুমি আল্লাহর এই নিয়ামতের বিষয়টি তুলে ধরবে।’ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়ে সমৃদ্ধ করেছেন। আল্লাহ নিয়ামতকে বান্দার কাছে তুলে ধরার জন্য বলেছেন, বহিঃপ্রকাশ করার জন্য বলেছেন। বহিঃপ্রকাশ দুই ধরনের হতে পারে। একটি হলো নিয়ামতের ব্যবহারের মাধ্যমে বহিঃপ্রকাশ করা। দ্বিতীয়ত, নিয়ামতের বিষয়টি হলো মানুষের কাছে নিয়ামত তুলে ধরবে। যাতে করে আল্লাহর প্রশংসা প্রকাশ পায়। নিয়ামতের শুকরিয়া যদি কেউ আদায় না করেন, তাহলে কুফরি হবে। আল্লাহ বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করে থাক, তাহলে আমি আরো বৃদ্ধি করে দেব। বান্দারা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তখন আল্লাহ আরো নিয়ামত দিয়ে সমৃদ্ধ করে দেন। আর যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয়, তাহলে আল্লাহ নিয়ামত কমিয়ে দেবেন এবং সেইসঙ্গে আরেকটি কঠিন বাণী আল্লাহ বলেছেন, ‘জেনে রাখো আল্লাহর কঠিন আজাবও তোমাদের জন্য অবধারিত থাকবে।’ নিয়ামতের শুকরিয়া শুধু মুখে আদায় করা যথেষ্ট নয়। কোরআনে আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর শুকরিয়া আমলের মাধ্যমে আদায় করো।’ সুতরাং বান্দারা শুকরিয়া আদায় করবে। শুকরিয়ার অনেকগুলো দিক রয়েছে, তার মধ্যে আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করা হলো শুকরিয়ার সর্বোচ্চ স্তর।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতা: চ্যাটজিপিটি বনাম ডিপসিক?

র্তমান প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। ওপেনএআই-এর চ্যাটজিপিটি ও চীনের ডিপসিকের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা শুধু প্রযুক্তিগত দক্ষতার নয়, বরং অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চ্যাটজিপিটি দীর্ঘদিন ধরে ব্লগ লেখা, গবেষণা, প্রোগ্রামিংসহ নানান কাজে অপরিহার্য টুল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি চীনের তৈরি ডিপসিক এআই জগতে নতুন আলোড়ন তুলেছে। তারা দাবি করছে, তুলনামূলক কম চিপ ব্যবহার করেই অত্যাধুনিক এআই সেবা দেওয়া সম্ভব, যেখানে ওপেনএআই-এর বিশাল মডেলগুলোর জন্য ১৬,০০০ বা তারও বেশি চিপ প্রয়োজন হয়, সেখানে মাত্র ২০০০ চিপ দিয়ে ডিপসিক কার্যকরভাবে কাজ করতে সক্ষম। দুই প্ল্যাটফর্মের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ✅ চ্যাটজিপিটি: বিস্তৃত বিশ্লেষণ ও গভীর গবেষণা উপস্থাপন করতে পারে, যা একাডেমিক ও জটিল সমস্যার সমাধানে সহায়ক। ✅ ডিপসিক: দ্রুত এবং সংক্ষিপ্ত উত্তর দিতে পারে, যা তাৎক্ষণিক ফলাফল প্রত্যাশী ব্যবহারকারীদের জন্য উপযোগী। লেখালেখির ক্ষেত্রে চ্যাটজিপিটি কেবল ধারণা ও প্লটের কাঠামো গড়ে তোলে, যেখানে ডিপসিক প্রায় পুরো গল্প তৈরি করে দিতে পারে। একইভাবে, কোডিংয়ের ক্ষেত্রেও ডিপসিক কিছু ক্ষেত্রে দ্রুত সমাধান দিতে পারে বলে অনেকে মনে করছেন। ডিপসিকের বিরুদ্ধে ব্যবহারকারীর গোপনীয়তা সংরক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের সরকার ইতোমধ্যেই ডিপসিকের ডেটা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ওপেনএআই নিজেও অতীতে অনুমতি ছাড়া মানুষের লেখা ডেটা প্রশিক্ষণের জন্য ব্যবহারের অভিযোগের মুখে পড়েছিল, যা এখন ডিপসিকের বিরুদ্ধে উঠছে। ডিপসিকের সাফল্যের ফলে এআই চিপের বাজারেও বড় প্রভাব পড়েছে। এনভিডিয়া, যারা উন্নত চিপ তৈরিতে বিশ্বব্যাপী অগ্রগণ্য, তাদের শেয়ারের মূল্য একদিনে প্রায় ১৭% কমে গেছে। কারণ, কম শক্তিশালী হার্ডওয়্যারেও কার্যকর এআই সম্ভব হলে উচ্চমূল্যের উন্নত চিপের বাজার চ্যালেঞ্জের মুখে পড়বে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা নতুন কিছু নয়, তবে ডিপসিকের উদ্ভাবন নতুন মাত্রা যোগ করেছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই চীনে উন্নত চিপ রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কম খরচে ভালো এআই তৈরি হলে মার্কিন প্রযুক্তি খাতেরও লাভ হতে পারে। এই প্রতিযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎকে আরও উন্নত ও বহুমাত্রিক করবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে দ্রুত এবং সাশ্রয়ী সমাধান দরকার, সেখানে হয়তো ডিপসিক এগিয়ে থাকবে, আর যেখানে গবেষণা ও জটিল বিশ্লেষণের প্রয়োজন, সেখানে চ্যাটজিপিটির মতো বৃহৎ মডেলগুলো প্রাধান্য পাবে। শেষ পর্যন্ত, এই প্রতিযোগিতাই হয়তো এআই প্রযুক্তিকে আরও দক্ষ, নিরাপদ এবং সাশ্রয়ী করবে।

শীর্ষ সপ্তাহ

রাজনীতি

টাঙ্গাইলের কালিহাতীতে লতিফ সিদ্দিকী–হালিম ইঞ্জিনিয়ার যোগসাজশে আওয়ামী লীগের পুনর্বাসন? বিএনপির ভেতরে তীব্র অস্বস্তি

জানুয়ারী ২৯, ২০২৬ 0

ভোট জরিপ

নির্বাচনের দিন গণভোট আপনি সমর্থন করেন ?